মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
দিবসটি উপলক্ষে ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দলের পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বিকাল ২টায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে আয়োজিত ওই অনুষ্ঠানে দেশ বরেণ্য বুদ্ধিজীবী ও ভাষা সৈনিকবৃন্দ বক্তব্য রাখবেন।
এছাড়া ২১ ফেব্রুয়ারি ভোর ৬ টায় নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হবে। ওইদিন সকাল ৬ টায় কালোব্যাজ সহকারে বলাকা সিনেমা হলের সামনে দলীয় নেতা-কর্মীদের জমায়েত এবং আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের মাজার জিয়ারত করা হবে। এরপর কেন্দ্রীয় শহীদ মিনার অভিমূখে যাত্রা করবে দলটি।
এছাড়া সারাদেশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দলের জেলা ও উপজেলা কার্যালয়ে সকাল ৬ টায় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন কর্মসূচি পালিত হবে এবং স্থানীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। ওইদিন স্থানীয় ব্যবস্থানুযায়ী ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বুধবার রাতে দলের দফতরের দায়িত্বে থাকা বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচির কথা জানানো হয়েছে।
[b]ঢাকা, এমএইচ, ২০ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)//এমআর[/b]
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দিবসটি উপলক্ষে ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দলের পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
চুয়েটে তৃতীয় দিনে শাটডাউন অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের সর্বাত্মক শাটডাউন কর্মসূচি আজ তৃতীয় দিনের মতো অব্যাহত রয়েছে। কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
ট্রাইব্যুনালে সাক্ষী সাকিবের জবানবন্দি জুলাই বিপ্লবে রামপুরায় ২৩ জন হত্যায় হাসিনা ও মেনন-কামরুল দায়ী
জুলাই বিপ্লবে রামপুরা ও বাড্ডা এলাকায় ২৩ জনকে হত্যার ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন দায়ী বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন এই মামলার সাক্ষী সাকিব আহম্মেদ তুলন।
এমপিওভুক্তির দাবিতে মাঠে নামছেন শিক্ষকরা
নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করার দাবিতে রাজধানীতে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করবেন শিক্ষক-কর্মচারীরা। সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
শহীদ মিনারে ঝুলছিল কিশোরের মরদেহ
মানিকগঞ্জ সদর উপজেলায় খেলার মাঠের পাশে শহীদ মিনার থেকে সিহাব (১৫) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টার পরিস্থিতি কেমন ছিল
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে এক দফার সরকার পতনের আন্দোলনে রূপ নেবে সেটি ২ আগস্ট পর্যন্ত অনেকেই হয়তো চিন্তা করেননি। ৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি সমাবেশের ডাক দেয় এবং সেই সমাবেশ থেকেই শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করা হয়।
















