দেশের বৃহৎ রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্টের ইশতিহার ঘোষণা চলছে। দেয়া হচ্ছে ১৪টি প্রতিশ্রুতি।  

আজ (১৭ ডিসেম্বর) সোমবার বেলা ১১টা ২৬ মিনিটে রাজধানীর পূর্বাণী হোটেলে এই ইশতিহার ঘোষণা শুরু করেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল হোসেন।

অন্যদের মধ্যে উপস্থিত আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নজরুল ইসলাম খান, মাহমুদুর রহমান মান্না, সুব্রত চৌধুরী, ডা. জাফরুল্লাহ চৌধুরী, মোস্তফা মহসিন মন্টু, ড. রেজা কিবরিয়া প্রমুখ।

বেলা ১১টা ১৫ মিনিটে ইশতেহার ঘোষণার মঞ্চে উপস্থিত হন- ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। এরপর শুরু হয় ইশতেহার ঘোষণা। দেয়া হচ্ছে ১৪টি প্রতিশ্রুতি।   

তরুণদের বিশেষ গুরুত্ব দিয়ে এ ইশতেহার তৈরি করছে জাতীয় ঐক্যফ্রন্ট। চাকরিতে প্রবেশের বয়স ৩৫; এর সঙ্গে মিল রেখে অবসরের বয়স বাড়ানো, কোটার যৌক্তিকীকরণ হবে।

এর আগে জোটের পক্ষ থেকে প্রথম দফায় নভেম্বরের শেষ সপ্তাহে এবং ডিসেম্বরের ৮ তারিখে ইশতিহার ঘোষণার কথা বললেও পরে তা করা হয়নি।

জোট গঠনের পরপরই ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ইশতিহার তৈরির জন্য ৬ সদস্যের কমিটি করা হয়। কমিটিতে বিএনপি থেকে মাহফুজ উল্লাহ, গণফোরাম থেকে আ ও ম শফিক উল্লাহ, নাগরিক ঐক্য থেকে ডা. জাহেদ উর রহমান, জেএসডি থেকে শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, কৃষক শ্রমিক জনতা লীগের অধ্যক্ষ ইকবাল সিদ্দিকী এবং ডা. জাফরুল্লাহ চৌধুরীকে রাখা হয়।

চলতি বছরের ১৩ অক্টোবর বিএনপিসহ কয়েকটি দল নিয়ে গঠিত হয় জাতীয় ঐক্যফ্রন্ট।  

এমবি