৫ জানুয়ারির সমাবেশ করার জন্য বিএনপিসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীরা প্রস্তুত বলে জানিয়েছেন দলের বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাডভেকেট রুহুল কবির রিজভী আহমেদ।

শনিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমের কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
রিজভী আহমেদ বলেন, পুলিশ প্রশাসন এখনও পর্যন্ত অনুমতি দেয়নি। তারা বলেছে পরে জানাবে। আমাদের একটা কিছু করতে হবে। সে জন্য বিএনপির পূর্ব নির্ধারিত সমাবেশ হবেই।

তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ ১৬টি জায়গায় সমাবেশ করবে। আর আমাদের একটি জায়গায়ও করতে দিবে না। এটাই তাদের গণতন্ত্রের পাথর্ক্য। আওয়ামী লীগের নেতাদের বক্তব্যেই সন্ত্রাসের চিত্র ফুটে উঠেছে। সরকার প্রথমে ১টি জায়গায় সমাবেশের কথা বললে এখন বলছে ১৬ টি জায়গায় সমাবেশ করবে এটাও রহস্য জনক বলে মনে করছেন বিএনপির এই নেতা।

রিজভী বলেন, আমরা যথেষ্ট উৎকন্ঠার মধ্যে দিন কাটাচ্ছি। নেতাকর্মীদের বিএনপি অফিসে ঢুকতে দিচ্ছে না। কয়েকদিন ধরে কার্যালয়কে অবরুদ্ধ করে রেখেছে।

র‌্যাব, পুলিশ বাদ দিয়ে রাজপথে আসার জন্য আহবান জানিয়ে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, র‌্যাব পুলিশ বাদ দিয়ে আসলে দেখা যাবে জনগণ কাদের সাথে আছে। সরকার জনবিছিন্ন হয়ে দমন পীড়ন নীতি প্রয়োগ করছে। জনগণ আন্দোলনের মাধ্যমে এ সরকারকে ক্ষত বিক্ষত করে পতন ঘটাবে এবং সরকার তখন নির্বাচন দিতে বাধ্য হবে।

এমএইচ