নিহত আইনজীবী চন্দন সরকারের স্ত্রী ও পরিবারের প্রতি শোক প্রকাশ করে তাদের সান্ত্বনা দেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। নারায়ণগঞ্জে প্যানেল মেয়র নজরুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ নিহত ৭ জনের বাসায় গিয়ে তাঁদের স্বজনদের সঙ্গে দেখা করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
রোববার সকালে কৃষিমন্ত্রী সিদ্ধিরগঞ্জে ও সোনারগাঁয়ে গিয়ে নিহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে দেখা করেন। এ সময় মতিয়া চৌধুরী তাঁদের সান্ত্বনা দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘটনায় মর্মাহত। ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে। নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রীকে সান্ত্বনা দেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। এ সময় কৃষিমন্ত্রীর সঙ্গে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক আনিসুর রহমান মিয়া, পুলিশ সুপার খন্দকার মুহিদউদ্দিন ছিলেন।
২৭ এপ্রিল দুপুরে প্যানেল মেয়র ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলামসহ ৭জন অপহূত হন। পরে শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ পাওয়া যায়।
[b]ঢাকা, ১১ মে (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
রাজনীতি
নিহতদের বাসায় মতিয়া চৌধুরী
নিহত আইনজীবী চন্দন সরকারের স্ত্রী ও পরিবারের প্রতি শোক প্রকাশ করে তাদের সান্ত্বনা দেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। নারায়ণগঞ্জে প্যানেল মেয়র নজরুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ নিহত ৭ জনের বাসায় গিয়ে তাঁদের স্বজনদের সঙ্গে দেখা করেছেন কৃষিমন্ত্রী মতিয়া





