আন্দোলনের অংশ হিসেবেই উপজেলা নির্বাচনে বিএনপিসহ ১৯ দলীয় জোট অংশ নিচ্ছে মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, আগামীকালের নির্বাচনে কারচুপি ও কোনো প্রকার অনিয়মের আশ্রয় নিলে ১৯ দলের নেতাকর্মীরা দাতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত রয়েছে। এছাড়াও তাৎক্ষণিক যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় পদক্ষেপ নেবে বিরোধীদল।
মঙ্গলবার সন্ধ্যায় দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
আগামীকাল প্রথম পর্যায়ে উপজেলা নির্বাচনে ভয়াবহ অবস্থা লক্ষ্য করা যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
রিজভী বলেন, স্থানীয় নির্বাচন ঘিরে আওয়ামী সন্ত্রাসীরা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিরোধী নেতাকর্মীদের নির্যাতন করে এবং ক্রশফায়ারের নামে হত্যা করে ৫ জানুয়ারির মত উপজেলা নির্বাচনের ফল ও নিজেদের পক্ষে নিতে চায়। ভোটারদের ভোট কেন্দ্র না যাওয়ার ব্যপারে হুমকি ধামকি দেয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।
উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রথম থিম হচ্ছে বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা ও নির্যাতন। তারা নির্বিচারে গুলি বোমা ফাটিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের বাড়ি বাড়ি হামলা করছে। বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে। এমন কি ভোট দিতে গেলে জীবন নাশের হুমকি দিচ্ছে তারা।
বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা করার জন্য আওয়ামী র্যা ব পুলিশ যেন ফ্রি ডেথ সার্টিফিকেট হাতে পেয়ে গেছে।
উপজেলা নির্বাচন জনশূন্য করে নির্বাচন করার পায়তারা চালাচ্ছে। যাতে করে এই নির্বাচনের ফল তাদের পক্ষে নিতে পারে।
তিনি এসময় বরিশাল জামালপুর সিরাজগঞ্জ এবং ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় বিএনপি প্রার্থীর সর্মথকদের প্রচার মাইক ভাঙ্গচুর এবং বোমা ফাটিয়ে গুলি করে নির্বাচন থেকে বিরত রাখতে চেষ্টা করছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন প্রমুখ।[b]
ঢাকা, এমএইচ, ১৮ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম) // এআর[/b]
রাজনীতি
আন্দোলনের অংশ হিসেবে বিরোধী দল নির্বাচনে যাচ্ছে: রিজভী
আন্দোলনের অংশ হিসেবেই উপজেলা নির্বাচনে বিএনপিসহ ১৯ দলীয় জোট অংশ নিচ্ছে মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, আগামীকালের নির্বাচনে কারচুপি ও কোনো প্রকার অনিয়মের আশ্রয় নিলে





