বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতারা বলেছেন, একটি ঘরোয়া বৈঠক থেকে গ্রেপ্তার করে রিমান্ডের নামে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদের উপর বিভৎস নির্যাতন করে ছাত্রজনতার মনে আগুন ধরিয়ে দিয়েছে। তার উপর নির্যাতনের জন্য অবৈধ আওয়ামী সরকারকে চরম মূল্য দিতে হবে।
বুধবার রাজধানীতে ড. শফিকুল ইসলাম মাসুদকে রিমান্ডের নামে নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে এসব কথা বলেন।
সকাল ৯টায় কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মাইনউদ্দিন মৃধার নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি কমলাপুর রেলষ্টেশনের সামনে থেকে শুরু হয়ে টিটি পাড়ায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে আরো উপস্থিত ছিলেন, ঢাকা মহানগরী পূর্বের সেক্রেটারী এম শামিম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতি খালেদ মাহমুদ, ঢাকা মহানগরী পূর্বের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, অফিস সম্পাদক সোহেল রানা মিঠু, প্রচার সম্পাদক আব্দুল কাদের, দক্ষিণের মাদ্রাসা বিষয়ক সম্পাদক আশরাফ আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
তারা বলেন, জামায়াত-শিবিরকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে র্যাব-পুলিশকে লেলিয়ে দিয়ে গ্রেপ্তার নির্যাতন করে সরকার কাপুরুষতার পরিচয় দিচ্ছে।
তাদের উচিৎ সাহস থাকলে র্যাব-পুলিশ বাদ দিয়ে রাজপথে এসে জামায়াত-শিবিরকে মোকাবেলা করা। আইনশৃঙ্খলা বাহীনি দিয়ে নির্যাতন করা নিজেদের অসহায়ত্বের পরিচায়ক।
শিবির নেতারা হুঁশিয়ার করে বলেন, অবিলম্বে তার উপর নির্যাতন বন্ধ না করলে ছাত্রশিবির হাত গুটিয়ে বসে থাকবেনা। জুলুম নির্যাতনের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ আন্দোলনের সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। আর তখন ফ্যাসিবাদী অবৈধ সরকারকে উচিৎ শিক্ষা না দিয়ে ছাত্রশিবির নেতাকর্মীরা ক্ষান্ত হবেনা।
ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





