যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সড়ক-মহাসড়ককে অবৈধ দখলমুক্ত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে জেলা প্রশাসক ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার দুপুরে যোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে থেকে স্কাইপি’র ভিডিও কনফারেন্সের মাধ্যমে ময়মনসিংহ সড়ক জোন এবং জামালপুর সড়ক সার্কেল উদ্বোধনকালে এ নির্দেশ দেন তিনি।
তিনি বলেন, মহাসড়কে ইজিবাইক, নছিমন, করিমন, ভটভটিসহ সকল অননুমোদিত পরিবহনের চলাচল বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সড়ক-মহাসড়ককে অবৈধ দখলমুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
ওবায়দুল কাদের বলেন, সড়ক-মহাসড়কে যাতায়াত নির্বিঘ্ন করতে এ সকল অননুমোদিত পরিবহনকে মহাসড়ক থেকে ফিডার সড়কে স্থানান্তর করতে হবে।
আগামী মার্চ ২০১৫ সালের মধ্যে জয়দেবপুর-ময়মনসিংহ মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ কাজ শেষ হবে বলেও জানান যোগাযোগমন্ত্রী।
[b]ঢাকা, ৩ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]