ভারতের সঙ্গে চুক্তি বাতিল এবং বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদের দুদিনের কর্মসূচি দিয়েছে বিএনপি।
আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
দেশের স্বার্থবিরোধী চুক্তি বাতিল ও বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আগামী শনিবার ঢাকাসহ সারাদেশে জনসমাবেশ এবং একই দাবিতে রোববার জেলা সদরে একই কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
‘এর প্রতিবাদে আগামী ১২ অক্টোবর (শনিবার) ঢাকাসহ সারা দেশের মহানগরে জনসভা করবে বিএনপি। একই দাবিতে ১৩ অক্টোবর (রোববার) সারা দেশের জেলা শহরগুলোতে জনসভা করা হবে।’
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, বরকত উল্লাহ বুলু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এএস





