প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কাছে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব পরাজয় হয়েছে বলে মন্তব্য করেছেন দূযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
সোমবার বিকালে মিরপুর গোলার মাঠে ঢাকা ১৪ আসনের অন্তগর্ত মিরপুর, শাহআলী, দারুস সালাম ও রুপনগর থানা এবং ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩ ও ৯৩ ওয়ার্ডের  ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, খালেদা জিয়া জামায়াতকে সঙ্গে নিয়ে ১০ম জাতীয়  নির্বাচন বানচাল করতে শত শত মানুষ হত্যা করেছে কিন্তু শেখ হাসিনা তার নেতৃত্ব নির্বাচনকে সফল করেছেন।
তিনি আরও বলেন, যারা এখন নির্বাচন দেয়ার কথা বলছে তারা পাগল। নির্বাচনের কথা বললেই নির্বাচন দেয়া যায় না। সংবিধান অনুযায়ী ৫ বছরের জন্য নির্বাচন হয়। তাই আগামী ৫ বছর পরেই নির্বাচন হবে।
মায়া বলেন, উপজেলা নির্বাচনের ফলাফল ঘোষণার পর খালেদা জিয়া আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার হুমকি দিচ্ছে। বঙ্গবন্ধুর সৈনিকরা বেঁচে থাকতে এদেশে আর সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না।
ঢাকা, এমআর, ৩ মার্চ ( টাইমনিউজবিডি.কম ) //এসআর