বর্তমান সরকারকে অবৈধ মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, লংমার্চে বাধা দিলে প্রমাণিত হবে এ সরকার জনগণের সরকার নয়, ভারতের তাবেদার সরকার। এর ফলে তারা জনগণ থেকে আরো বিচ্ছিন্ন হয়ে যাবে।
লংমার্চ কর্মসূচি সফল করতে রোববার সকালে রাজধানীর এ্লিফ্যান্ট রোডে লিফলেট বিতরণের সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, দেশবাসীকে ঐক্যবদ্ধ করতেই আগামী ২২ ও ২৩ এপ্রিল লংমার্চ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সরকারের নতজানু নীতির কারণেই আজ পানি চুক্তি হচ্ছে না। নতজানু হতে দেশ স্বাধীন করিনি।
রিজভী বলেন, তিস্তার পানির সাথে এ দেশের মানুষের জীবন-মরণ সম্পর্ক। এ পানির ন্যায্য হিস্যা আমাদের অধিকার। অথচ ভারত সরকার জোর করে বাঁধ দিয়ে আমাদের অধিকার হরণ করছে। এটি অন্যায়। এর বিরুদ্ধে আন্দোলন করা ন্যায়সঙ্গত।
এসময় আরো উপস্থিত ছিলেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
[b]ঢাকা, এমএইচ, ২০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এএইচ
[/b]
রাজনীতি
লংমার্চে বাধা দিলে প্রমাণ হবে সরকার জনবিচ্ছিন্ন: রিজভী
বর্তমান সরকারকে অবৈধ মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, লংমার্চে বাধা দিলে প্রমাণিত হবে এ সরকার জনগণের সরকার নয়, ভারতের তাবেদার





