নাশকতার মামলায় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য, নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ এই আদেশ দেন।

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মোহাম্মদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার বিশ্বাস আসামি নিপুন রায় চৌধুরী ও বিএনপি নেতা হাজী আরমান হোসেনকে হাজির করে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে বিচারক প্রত্যেককে তিন দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

এর আগে গতকাল রোববার বিকেলে রাজধানীর রায়েরবাজারের বাসা থেকে নিপুন রায়কে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‍্যাব আরও জানায়, প্রথমে হাজী আরমানকে গ্রেপ্তার করা হয়। পরে রায়েরবাজারের বাসা থেকে নিপুন রায়কে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের অভিযোগে বলা হয়েছে, নিপুন রায় আরমানসহ কয়েকজনকে গাড়ি পোড়াতে নির্দেশ দিয়েছিলেন।

গোয়েন্দা সূত্রে সেই তথ্য জানা গেছে। নির্দেশ প্রতিপালন করার পর গাড়ি পোড়ানোর ছবিও নিপুন রায়কে পাঠাতে বলেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এএস