ভোলা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আগামী ২৩ অক্টোবর সারাদেশে প্রতিবাদ সভা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
ভোলায় অবমাননাকর ফেসবুক স্ট্যাটাসের প্রতিবাদে করা বিক্ষোভে পুলিশের নির্বিচারে গুলি পৈশাচিকতাকে হার মানিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
আজ সকালে (২১ অক্টোবর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
ভোলার ঘটনা পূর্বপরিকল্পিত দাবি করে বিএনপির সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ বলেন, পরবর্তীতে সাম্প্রতিক বিক্ষোভ বলে রূপ দেয়ার চেষ্টা করছে পুলিশ। তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে।
তিনি আরও বলেন, ক্ষমতায় যেতে জনগনের রায় নিতে হয় নাই, তাই জনগনের প্রতি দায়বদ্ধতা নেই।
এএস





