দেশবাসীর সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগও একাত্তরের নরঘাতক কামারুজ্জামানের আপিল বিভাগের রায় দ্রুত কার্যকরের প্রত্যাশা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভবনের নিজ অফিসে তিনি এ কথা জানান।

হানিফ বলেন, মানবতাবিরোধী অপরাধী জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের যুদ্ধাপরাধী মামলার রায় আপিল বিভাগ বহাল রাখায় জনগণের সাথে আওয়ামী লীগেরও প্রত্যাশা পূরণ হয়েছে। তাই এই রায় যত দ্রুত কার্যকর করা হবে দেশের মানুষ ততটা স্বস্তি পাবে।

তিনি বলেন, ১৯৭১ সালে এই নর ঘাতক কামারুজ্জামানের নেতৃত্বে শেরপুর জেলার সোহাগপুর গ্রামে ১৮০ জন পুরুষ ও শিশুকে হত্যা করা হয়। এখনও সেই গ্রামে ৬৪ জন নারী বিধবা হিসেবে অসহ্য যন্ত্রনা নিয়ে বেঁচে আছেন। তাই এই রায় কার্যকর হলে কিছুটা হলেও তাদের কষ্ট লাঘব পাবে।

এমআর/এএইচ/এসএইচ