বিরোধীদলের নেতা কর্মীদের যেভাবে গুম, খুন, নির্যাতন করছেন এর পরিণাম একদিন আপনাদেরও বরণ করতে হবে সরকারী দলের নেতাদের প্রতি এমন হুশিয়ারি উচ্চারন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগ তাদের গুম, খুন, নির্যাতনের অতীত ইতিহাস আবার জাতীকে স্মরণ করিয়ে দিয়েছে।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, ৭২ সাল থেকে ৭৫ সাল আওয়ামী লীগ দেশের জনগণের ওপর যে নির্যাতন চালিয়েছে তা নতুন প্রজন্ম দেখেনি তাদের কে আবার তা দেখার সুযোগ করে দিয়েছে। শেখ হাসিনার নির্যাতন বিশ্বের সব স্বৈরশাসক কে হার মানিয়েছে। হিটলার, মুসেলিনি ও এমন নির্যাতন করেনি নিজ দেশের জনগণের ওপর।
তিনি বলেন, তারেক রহমানের কথা শুনলে আওয়ামী লীগের মনে হয় তাদের গায়ে যেন কেউ ধুতরা পাতা লাগিয়ে দেয়।
তিনি সরকারকে হুশিয়ার করে বলেন, আপনারা যেভাবে দেশকে পরাধীন করতে চাচ্ছেন তাতে বিএনপি এদেশে থাকবে আর আপনারা দেশ থেকে বিতাড়িত হয়ে যাবেন। যেমনটা হয়েছিলেন ৭১সালে মুক্তিযুদ্ধের সময়। আপনারা মুক্তিযুদ্ধের সময় ময়দানে থেকে পালিয়ে গিয়ে এখন মুক্তিযোদ্ধা হিসেবে নিজেদের দাবী করেন।
প্রতিবাদ সভায় আরো উপস্থিত ছিলেন, বিএনপির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক আসাদুজজামান রিপন, সমাজকল্যান বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূঞা, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু প্রমুখ।
[b]ঢাকা, এমএইচ, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
রাজনীতি
আওয়ামী নির্যাতন অতীত ইতিহাস স্মরণ করিয়ে দিল
বিরোধীদলের নেতা কর্মীদের যেভাবে গুম, খুন, নির্যাতন করছেন এর পরিণাম একদিন আপনাদেরও বরণ করতে হবে সরকারী দলের নেতাদের প্রতি এমন হুশিয়ারি উচ্চারন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগ তাদের





