বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের (একাংশ)।
রাজধানীর ধানমণ্ডি ৩২-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বৃহস্পতিবার ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলটির সাধারণ সম্পাদক শিরিন আখতার।
এ সময় জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এআইজে





