বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের আজকের পূর্বনির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে।
আজ বুধবার রাতে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হওয়ার কথা ছিল।
দুপুর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব সাংবাদিকদের জানান, আজকের বৈঠকটি স্থগিত করা হয়েছে। বৈঠকের পরবর্তী সময় জানানো হবে।
বিশ দলীয় জোটের শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, আজ বুধবার রাতে ২০ দলীয় জোটের বৈঠক হওয়ার কথা ছিল।
অনিবার্য কারণে বৈঠকটি স্থগিত করা হয়েছে বলে জানানো হয়েছে।
এএস





