আগামী ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগরে প্রতিষ্ঠা বার্ষিকী। ইতিহাস, ঐতিহ্য, গৌরব সমৃদ্ধির ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী জাকজমক ও বর্ণিলভাবে পালন করবে ঐতিহ্যবাহী এ দলটি।
এজন্য ঢাকা মহানগরীসহ সারাদেশের সব জেলার গুরুত্বপূর্ণ স্থানে বিলবোর্ড, ব্যানার, ফেষ্টুনসহ বিভিন্ন সাজে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের লক্ষ্যে গঠিত সাজসজ্জা উপ-কমিটির নেতৃবৃন্দ।
সোমবার বিকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে সাজ-সজ্জ্বা উপ-কমিটির এক প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়।
দলের জন্মলগ্ন থেকে ভাষা আন্দেলন, স্বাধীনতা সংগ্রামসহ সকল আন্দোলন-সংগ্রামে বাংলাদেশ আওয়ামী লীগের বিরোচিত ভূমিকা ও গৌরবোজ্জল অতীতের চিত্র জনগণের সামনে তুলে ধরা এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশে সকল গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগের ভূমিকাও প্রচারণার সঙ্গে যুক্ত করার জন্য আলোচনা করা হয়েছে।
এছাড়া বর্তমান গণতান্ত্রিক সরকারের অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, যোগাযোগ ও তথ্য প্রযুক্তিসহ সকল ক্ষেত্রে উন্নয়নের চিত্র জনগণের সামনে তুলে ধরার জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহনের বিষয়েও আলোচনা করেছে এ কমিটি।
কাজের অগ্রগতি পর্যালোচনার জন্য আগামী বুধবার বিকাল ৫টায় কমিটি আবারও বৈঠকে বসার কথা রয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সাজ সজ্জা উপ-কমিটির আহবায়ক বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। সভা পরিচালনা করেন সাজসজ্জা উপ-কমিটির সদস্য সচিব বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
সভায় উপস্থিত ছিলেন সাজসজ্জা উপ-কমিটির সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক,সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক এমপি, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুটুল,উপ-দপ্তর সম্পাদক অ্যাড. মৃণাল কান্তি দাস, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এ কে এম এনামুল হক শামীম, এস এম কামাল হোসেন প্রমুখ।
[b]ঢাকা, এমআর// ১৯ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
নিজেদের উন্নয়ন তুলে ধরবে আ’লীগ
আগামী ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগরে প্রতিষ্ঠা বার্ষিকী। ইতিহাস, ঐতিহ্য, গৌরব সমৃদ্ধির ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী জাকজমক ও বর্ণিলভাবে পালন করবে ঐতিহ্যবাহী এ দলটি। এজন্য ঢাকা মহানগরীসহ সারাদেশের সব জেলার গুরুত্বপূর্ণ স্থানে বিলবোর্ড,





