দেশ ব্যাপী বিএনপি’র জোয়ার দেখে ক্ষমতাসীন আওয়ামী লীগ তাল হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করে বলেন বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার বেলা ১১টার দিকে নয়াপল্টনস্থ বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, সরকার এখনো খুন, গুম এবং অপহরণ অব্যাহত রেখেছে। যাতে তাদের অপশাসনের বিরুদ্ধে কেউ মুখ খুলতে না পারে। মরণাস্ত্র ও সন্ত্রাসের মাধ্যমে আওয়মী লীগ ক্ষমতায় টিকে আছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, সরকার বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা ও গুমের মাধ্যমে দেশকে একটি কসাই খানাতে পরিণত করেছে। এ সময় তিনি সংঘবদ্ধ ও উত্তাল আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানোরও হুমকি দেন।
ঢাকা, ১৩ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





