দেশে আজ গণতন্ত্র নেই বলে মন্তব্য করে বিএনপি চেয়ারপার্সন ও ১৯ দলীয় জোটের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, আজ গণতন্ত্র হত্যা করে সেই পুরোনো বাকশাল জাতির কাঁধে চেপে বসেছে। গায়ের জোরে এমন ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে এর আগে দেশে কোনো সরকার আসে নি।
মঙ্গলবার বিকালে রাজধানীর হোটেল ওয়েস্টিনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি সরকারের প্রতি অভিযোগ করে বলেন, রাজনৈতিকভাবে সম্পূর্ন পরাজিত হয়ে আওয়ামী লীগ দেউলিয়া হয়ে পড়েছে। খুনি-সন্ত্রাসীদের ছেড়ে দিয়ে দেশের কারাগারগুলো বিরোধী দলের নেতাকর্মীদের দিয়ে ভরে ফেলা হয়েছে। পাশাপাশি আওয়ামী সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে।
[b]ঢাকা, এমএইচ, ০৪ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)[/b]
রাজনীতি
দেশে আজ গণতন্ত্র নেই: খালেদা জিয়া
দেশে আজ গণতন্ত্র নেই বলে মন্তব্য করে বিএনপি চেয়ারপার্সন ও ১৯ দলীয় জোটের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, আজ গণতন্ত্র হত্যা করে সেই পুরোনো বাকশাল জাতির কাঁধে চেপে বসেছে।





