অর্থনীতির ক্ষেত্রে কোনো রাজনীতি নয়,ব্যবসাকে রাজনীতি থেকে আলাদা করতে হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টায় রাজধানীর রেডিসন হোটেলে মহিষের জীবনরহস্য উন্মোচন উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের লাল তীর ও চীনের ডিজিআই এর যৌথ উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন,দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সকল ভেদাভেদ ভুলে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। সবাই মিলেমিশে কাজ করতে পারলে দেশ ও অর্থনীতি এগিয়ে যাবে।
সেমিনারে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পরাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী,চীনের রাষ্ট্রদূত মি জুন, বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ অব দ্যা এ্যাফেয়ার জন এফ ডেনিলজ প্রমুখ।
লাল তীরের চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু সেমিনারে সভাপতিত্ব করেন।
[b]ঢাকা, ২৪ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
রাজনীতি
অর্থনীতির ক্ষেত্রে রাজনীতি নয়: বাণিজ্যমন্ত্রী
অর্থনীতির ক্ষেত্রে কোনো রাজনীতি নয়,ব্যবসাকে রাজনীতি থেকে আলাদা করতে হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টায় রাজধানীর রেডিসন





