স্বাস্থ্য অধিদফতরের এক রিপোর্টে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করোনা পজিটিভ এসেছে। যা সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে প্রকাশ করা হয়েছে।
রোববার (১১ এপ্রিল) আইসিডিডিআরবির রিপোর্টে তার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে।
বিএনপি চেয়ারপারসনের কোভিড পজিটিভের সত্যতা স্বাস্থ্য অধিদপ্তরের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলামও নিশ্চিত করেছেন।
যদিও এই রিপোর্টের বিষয়ে বিএনপি চেয়ারপারসনের ভাগনে ও ব্যক্তিগত চিকিৎসক মামুন বলেন, খালেদা জিয়ার করোনা আক্রান্ত খবর ভিত্তিহীন ও মিথ্যা।
এ বিষয়ে জানতে চাইলে রোববার দুপুরে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা: মামুনের উদ্ধৃতি দিয়ে চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, আমি যতটুকু জানি বেগম খালেদা জিয়ার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে। তার করোনা টেস্ট করানো হয়নি। বিষয়টি তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার মামুন আমাকে জানিয়েছেন।
এমবি





