প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্ঘটনা দূর্ঘটনাই। দুর্ঘটনা বলে কয়ে আসেনা। পৃথিবীর অনেক দেশেই এমন দুর্ঘটনার ঘটনা ঘটেছে। তবে, ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা যাতে কমিয়ে আনা যায় সরকার সে ব্যাপারে সোচ্চার রয়েছে।
নারায়নগঞ্জে প্যানেল মেয়রসহ ৭ জনকে প্রকাশ্য দিবালোকে অপহরণ ও নির্মমভাবে হত্যার ঘটনা প্রসঙ্গ উল্লেখ করতে গিয়ে প্রধানমন্ত্রী এসব মন্তব্য করেন।
মহান মে দিবস উপলক্ষে আজ রাজধানীতে এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শেখ হাসিনা বলেন, দেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। তবে মনে রাখতে হবে উন্নতি একবারে আসেনা। উন্নতি ধাপে ধাপে আসে।
বিভিন্ন মহল সরকারকে বেকায়দায় ফেলতে নানামুখী ষড়যন্ত্র করছে এমন দাবি করে প্রধানমন্ত্রী সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
বাংলাদেশ একদিন বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়াঁবে এমন আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী দেশের স্বার্থে সবাইকে এগিয়ে আসতে পরামর্শ দেন।
[b]ঢাকা, ০১ মে, (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]
রাজনীতি
দুর্ঘটনা বলে কয়ে আসেনা: শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্ঘটনা দূর্ঘটনাই। দুর্ঘটনা বলে কয়ে আসেনা। পৃথিবীর অনেক দেশেই এমন দুর্ঘটনার ঘটনা ঘটেছে। তবে, ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা যাতে কমিয়ে আনা যায় সরকার সে ব্যাপারে সোচ্চার রয়েছে। নারায়নগঞ্জে প্যানেল মেয়রসহ ৭ জনকে





