রোববার (১৭ মে) ভোরে নারায়ণগঞ্জের কাঁচপুরের চ্যাঙ্গাইল গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে এক যৌথ শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের একাত্তরের মহান মুক্তিযুদ্ধে যে অবদান রেখেছেন, জাতি তা চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। জামায়াতে ইসলামীর প্রবীণ এই সদস্য বাংলাদেশের মানুষকে শোষণের হাত থেকে মুক্ত করে দেশে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে আমৃত্যু সম্পৃক্ত ছিলেন।

নেতৃবৃন্দ আরও বলেন, তার কর্মময় জীবন আগামী প্রজন্মের জন্য অনুসরণীয় হয়ে থাকবে। মহান আল্লাহ তাআলা যেন মরহুমের জীবনের ভুলত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন।

উল্লেখ্য, মরহুম আব্দুল কাদের (৮০) কোনাপাড়া থানার (ডেমরা জোন) সেক্রেটারি মাওলানা ওমর ফারুকের শ্বশুর ছিলেন। বাদ জোহর জানাজা শেষে নারায়ণগঞ্জের কাঁচপুরের চ্যাঙ্গাইল গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি দুই ছেলে, তিন মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এস