ছিনতাইকালে হাতা-নাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আয়াতুল্লা আল বেহেস্তিসহ দুইজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার রাত ৮টার দিকে নগরীর বালিয়াপুকুর এলাকা থেকে তাদের আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ।
আটককৃত বেহেস্তির বিরুদ্ধে একাধিকবার বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও দোকানীদের কাছ থেকে ছিনতাই-চাঁদাবাজির অভিযোগ রয়েছে। বেহেস্তির বিরুদ্ধে ক্যাম্পাসে ফাও খাওয়ারও অভিযোগ রয়েছে। এছাড়াও গত বছরে পৃথক পৃথকভাবে বেহেস্তি একদিনে চার শিক্ষার্থীকে পিটিয়ে নিজের শক্তি প্রদর্শন করে।
গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা বেহেস্তি এবং বালিয়াপুকুরের স্থানীয় ছাত্রলীগ নেতা সাদ্দামকে সাথে নিয়ে বালিয়াপুকুর এলাকায় ছিনতাই করতে যায়। এ সময় ঘটনাস্থল থেকে ডিবি পুলিশের একটি টহল দল তাদের আটক করে ডিবি অফিসে নিয়ে আসে।
এদিকে ঘটনার পর পরই দুই ছিনতাইকারীকে নিয়ে নগরীর মতিহার থানার ওসি আলমগীর হোসেনের সাথে ডিবি ওসি জিয়াউর রহমানের মতবিরোধ দেখা যায়।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, রাত ৮টা ১৫ মিনিটে খবর পাই, ডিবি পুলিশের একটি টহল দল ছাত্রলীগের দুই নেতাকে ছিনতাই করার সময় মতিহার থানাধীন বালিয়াপুকুর থেকে আটক করে। আটকের কথা শুনে মতিহার থানার ওসি টহল দলকে চাপ দেয় ছাত্রলীগ নেতাদের তার থানায় দেয়ার জন্য। তবে পরে তাদের ডিবিতে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে মতিহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, যেহেতু তাদেরকে আমার থানাধীন এলাকা থেকে আটক করা হয় তাই আমি আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার জন্য ডিবির টহল দলকে আমার থানায় দিতে বলি। কিন্তু তারা তা শোনেনি।
ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস
ছিনতাইকালে রাবি ছাত্রলীগ সহ-সভাপতি বেহেস্তি আটক
ছিনতাইকালে হাতা-নাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আয়াতুল্লা আল বেহেস্তিসহ দুইজনকে আটক করা হয়েছে।মঙ্গলবার রাত ৮টার দিকে নগরীর বালিয়াপুকুর এলাকা থেকে তাদের আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ।
জাবিতে জুলাই হামলা ১৬ ছাত্রলীগ নেতাকে শাস্তি থেকে অব্যাহতি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই হামলার ঘটনায় সাজাপ্রাপ্ত ১৮৯ জন ছাত্রলীগ নেতার মধ্যে ৪৩ জন তাদের শাস্তি পুনর্বিবেচনার জন্য আবেদন করেছিলেন। এসব আবেদন পর্যালোচনা করে ১৬ ছাত্রলীগ নেতাকে শাস্তি থেকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও ২০জনের শাস্তির মেয়াদ হ্রাস ও ৭জনের শাস্তি বহাল রাখা হয়।
যুবদল ও ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ইউপি সদস্যের কাছে চাঁদা দাবির অভিযোগ
পাবনার ফরিদপুর উপজেলায় সরকারিভাবে বরাদ্দ পাওয়া জমিতে ঘর নির্মাণ করতে গিয়ে চরম ভোগান্তি ও নিরাপত্তাহীনতায় পড়েছেন বনওয়ারীনগর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য (মেম্বার) মোছা. বিজলী খাতুন। স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে ঘর নির্মাণে বাধা, প্রাণনাশের হুমকি এবং মোটা অঙ্কের চাঁদা দাবির অভিযোগ তুলেছেন তিনি।
বিমানবন্দর থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক শাহজালাল আহমেদ শাওনকে দুবাই পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করেছে পুলিশ।
হাদিকে হত্যার চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এলো
কিলিং মিশন বাস্তবায়নে অর্থ এবং অস্ত্রের জোগানদাতা ছিলেন তিনি নিজেই। এছাড়া চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে শাহীন চেয়ারম্যানের সহযোগী হিসাবে আরও কয়েকজনের যোগসূত্রতা জানতে পেরেছেন তদন্তসংশ্লিষ্টরা।
















