গণতন্ত্রের নিয়ম হলো জনগণকে মূল্যায়ন করে সরকার গঠন করা। আর বর্তমান সরকার জনগণকে শুধু অবমূল্যায়নই করেনি, বরং জনগণকে পায়ে পিষ্ট করে ক্ষমতায় বসে আছে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
সোমবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ‘তারেক রহমানের ৮ম কারাবন্দি দিবস’ উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর দক্ষিণ এ আলোচনার আয়োজন করে।
গয়েশ্বর বলেন, বিএনপির নেতৃত্বে যে কোন সময় সরকার পতনের আন্দোলনে দেশের জনগণ ঝাঁপিয়ে পড়বে। ভারত সেদিন এ সরকারকে রক্ষা করতে পারবে না। গণতন্ত্রের জয় হবেই। সরকার ভারতের তাঁবেদারিতে ক্ষমতায় বসলেও জনগণের আন্দোলনকে ভারত ঠেকাতে পারেবে না বলে তিনি জোর দেন।
জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর দক্ষিণ-এর সভাপতি জাহাঙ্গীর আলম শিকদারের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন, জাগপা চেয়ারম্যান শফিউল আলম প্রধান, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গীতিকার গাজী মাযহারুল আনোয়ার, জাসাসের সাবেক সভাপতি অভিনেতা বাবুল আহমেদ প্রমুখ।
[b]ঢাকা,১০মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ [/b]/ জেআই