ডুমুরিয়া উপজেলায় ২০৯ সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রেখে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দকে সংবর্ধনা দেয়া হয়েছে । অনুষ্ঠানে প্রতিমন্ত্রীকে উপহার হিসেবে দেয়া হয়েছে ৬ ভরি রুপার তৈরি নৌকা।
শনিবার সকালে ডুমুরিয়া উপজেলা চত্বরে প্রাথমিক শিক্ষক সমিতি এ সংবর্ধনার আযোজন করে।
উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির একাংশের নেতা রবিউল ইসলাম লাবু বলেন, ‘সম্মিলিতভাবে সবার সিদ্ধান্তের প্রেক্ষিতে স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে। তাছাড়া শিক্ষকদের হাতে সংরক্ষিত কিছু ছুটি থাকে। সেই সংরক্ষিত ছুটির অংশ হিসেবে স্কুল বন্ধ রাখা হয়।’
[img]http://www.timenewsbd.com/contents/public/201405/1399116711.jpg[/img]
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুমন্ত কুমার পোদ্দার বলেন, ‘শিক্ষক নেতারা এ অনুষ্ঠানের আয়োজক। যেহেতু শিক্ষকদের মধ্যে কয়েকটি পক্ষ রয়েছে সে কারণে আমাকে অনুষ্ঠানের সভাপতিত্ব করা এবং আমন্ত্রণ পত্র দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষক নেতারা।’
অনুষ্ঠান স্থলে শিক্ষকদের হাজিরা নেয়ার বিষয়ে তিনি বলেন, উপস্থিতি নিশ্চিত করতে হাজিরা নেয়া হয়েছে। রুপার নৌকা দেয়া প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষকরা নিজেরা অর্থ দিয়ে সাড়ে ৬ ভরি রুপা দিয়ে এটি তৈরি করেছেন।
উপজেলা চেয়ারম্যান খান আলী মুনসুর স্কুল বন্ধ রেখে প্রতিমন্ত্রীকে সংবর্ধনা দেয়ার নিন্দা জানিয়ে বলেন, ‘এটি ছুটির দিনে বা বিকেলে হতে পারত। একেতো বিভিন্ন কারণে বছরের ছয় মাসের বেশি স্কুল বন্ধ থাকে। সেখানে সংবর্ধনা অনুষ্ঠানের নামে স্কুল বন্ধ রেখে কোমলমতি শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতি করায় প্রাথমিক শিক্ষা অফিসারকে নোটিশ করা হবে।’
উপজেলা নির্বাহী অফিসার মো. সামছুদ্দৌজা বলেন, ‘স্কুল ছুটি দিয়ে এধরনের আয়োজন করা ঠিক হয়নি। বিষয়টি প্রাথমিক শিক্ষা অফিসারের নিজস্ব সিদ্ধান্ত। অনুষ্ঠানে আমি একজন অতিথি মাত্র। তবে প্রাথমিক শিক্ষা অফিসারকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হবে।’
[b]ঢাকা, ৩ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
২০৯ স্কুল বন্ধ রেখে প্রতিমন্ত্রীকে সংবর্ধনা
ডুমুরিয়া উপজেলায় ২০৯ সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রেখে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দকে সংবর্ধনা দেয়া হয়েছে । অনুষ্ঠানে প্রতিমন্ত্রীকে উপহার হিসেবে দেয়া হয়েছে ৬ ভরি রুপার তৈরি নৌকা। শনিবার সকালে ডুমুরিয়া উপজেলা চত্বরে প্রাথমিক শিক্ষক সমিতি এ সংবর্ধনার আযোজন করে।





