শনিবার (৬ মে) ভোলা জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত জেলা কর্মপরিষদ সদস্যদের শিক্ষা-শিবিরে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমেই ইসলাম প্রতিষ্ঠার ভূমিকা পালন করতে হবে। ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ত্যাগ ও কুরবানির মানসিকতা নিয়ে ময়দানে টিকে থাকতে হবে। জান ও মালের সর্বোচ্চ কোরবানি শাহাদাতের তামান্না অন্তরে পোষণ করতে হবে। আমরা সকল শ্রেণি-পেশার মানুষদেরকে সাথে নিয়ে ইসলামী আন্দোলনের মাধ্যমে একটি সুখী-সমৃদ্ধ রাষ্ট্র গঠন করতে চাই। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা-বিপত্তি থাকতেই পারে। সেগুলো মোকাবেলা করে দৃঢ়তার সাথে আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে।’

শিক্ষাশিবিরে প্রধান আলোচক ছিলেন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম। ভোলা জেলা আমির মাস্টার জাকির হোসাইনের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদের সঞ্চালনায় শিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, বরিশাল অঞ্চল টিম সদস্য ও ভোলা জেলা তদারককারী এ কে এম ফখরুদ্দীন খান রাজী।

উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন মনির, সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মো: আব্বাস উদ্দিন, জেলা তারবিয়াত সেক্রেটারি মাওলানা মো: আক্তার উল্লাহ, জেলা রাজনৈতিক ও নির্বাচন পরিচালনা সেক্রেটারি অধ্যক্ষ জিয়াউল মোরশেদ চৌধুরী, জেলা অফিস সেক্রেটারি মাস্টার নূরুল ইসলাম, জেলা বায়তুলমাল সম্পাদক বেলায়েত হোসেন, পৌর আমির, সেক্রেটারিসহ বিভিন্ন উপজেলা আমির ও সেক্রেটারিসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা। (প্রেস বিজ্ঞপ্তি)

এন