একদিনের ব্যবধানে জরুরি বৈঠকে বসছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। আজ সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টায় ফের বৈঠক ডেকেছে দলটি।
৩০ ডিসেম্বর একদাশ জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে কি ধরণের কর্মসূচি দেয়া হবে সে বিষয়ে আলোচনা হবে।
এছাড়া ধারণা করা হয়েছে, রোববার ভিপি নুরের ওপর হামলার বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে সোমবার সকাল সাড়ে ১০টায় মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে বৈঠকে বসছেন জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির নেতারা। সেখান থেকে কর্মসূচি দেয়ার সম্ভাবনা রয়েছে।
এএস





