বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান তিনি।
একই ফ্লাইটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম এবং পাবনা-১ (সাঁথিয়া) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনও সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান।
বিমানবন্দরে তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এস এম আলমগীর হোসেন, সেক্রেটারি মো. ইয়াকুব আলী, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মো. আমিনুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাদের স্বাগত জানান।
পরে মিয়া গোলাম পরওয়ার, মাওলানা আব্দুল হালিম এবং ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন দলীয় কর্মসূচিতে অংশ নিতে দিনাজপুরের উদ্দেশে রওনা হন। অন্যদিকে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম নিজ নির্বাচনী এলাকা রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ)-এর উদ্দেশে রওনা দেন।
উল্লেখ্য, গত ৯ থেকে ২১ জুলাই পর্যন্ত চীন, হংকং ও ফিলিপাইন সফর শেষে ২১ জুলাই দেশে ফেরেন এটিএম আজহারুল ইসলাম। এরপর বৃহস্পতিবার তিনি ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকায় ফিরে আসেন।
এস