পঞ্চম দফা উপজেলা নির্বাচনের ফলাফল সরকার ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, সরকার উপজেলা নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করছে। ফলে আজ দেশে গণতন্ত্র ও আইনের শাসন হুমকির সম্মুখীন হয়েছে।।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ইঞ্জিনিয়ার মনঞ্জুরুল আহসান মুন্সি মুক্তি পরিষদ আয়োজিত ‘বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসানসহ দলীয় নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে’ এক মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন।
রফিকুল ইসলাম মিয়া বলেন, সরকার বিএনপির নেতাকর্মীদের নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে এবং পঞ্চম দফা উপজেলা নির্বাচনের ফলাফল নিজেদের অধীনে নেওয়ার জন্য সারাদেশে ভোটকেন্দ্র দখল, জাল ভোট প্রদানসহ দলীয় সন্ত্রাসী বাহিনী ও পুলিশ প্রশাসন দিয়ে ভোটাদের ভয় এবং ভোটকেন্দ্র না যাওয়া জন্য হুমকি প্রদান করছে।
সরকার তাদের আজ্ঞাবহ সন্ত্রাসী ও পুলিশ প্রশাসন দিয়ে ভোটের বাক্স ছিনতাই করতে ব্যর্থ হয়ে বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ করেন রফিকুল ইসলাম।
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, পুলিশ প্রশাসন নিরপেক্ষ না হয়ে সরকারের দলীয় বাহিনীতে পরিণত হয়েছে। ফলে আজ দেশের গণতন্ত্র ও অর্থনৈতিক অবস্থা ভেঙ্গে পড়েছে।
আয়োজক সংগঠনের সভাপতি এস এম ইমরান হাসানের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
[b]ঢাকা, এমএইচ, ৩১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b] [b]// জেআই[/b]
রাজনীতি
ভোটাধিকার হরণ করে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করছে সরকার
পঞ্চম দফা উপজেলা নির্বাচনের ফলাফল সরকার ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, সরকার উপজেলা নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করে গণতন্ত্রকে





