জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বনানী কবরস্থানে তার ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন স্তরের নেতারা।
এরপর বনানী কবরস্থান মসজিদে বঙ্গমাতার রুহের মাগফেরাত কামনা করে জন্য ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতি মণ্ডলির সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, যুগ্ম সম্পাদক মাহবুবুল হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, দফতর সম্পাদক আব্দুল সালাম গোলাপ, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ প্রমুখ।
এরপর একে এক আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ফুল দিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
দেশের এই মহিয়সী নারী ১৯৩০ সালের এইদিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
মাত্র তিন বছর বয়সে বাবা শেখ জহুরুল হক ও পাঁচ বছর বয়সে মা হোসনে আরা বেগমকে হারান তিনি। চাচাতো ভাই শেখ লুত্ফর রহমানের ছেলে শেখ মুজিবুর রহমানের সঙ্গে বেগম ফজিলাতুন্নেছার বিয়ে হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে জাতির জনক বঙ্গবন্ধুর সঙ্গে তাকেও ঘাতক-খুনীরা হত্যা করে।
ঢাকা, ৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





