শুক্রবার (১ মে) তিনি সারজিস আলমের বাসায় গিয়ে শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

জামায়াত আমিরের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টে এ তথ্য জানানো হয়। এ সময় তার সঙ্গীতে ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন।

সাক্ষাৎকালে ডা. শফিকুর রহমান অসুস্থ নেতার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।

এর আগে অসুস্থ সহযোদ্ধাকে দেখতে হাসপাতালে যান এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি চিকিৎসাধীন সারজিস আলমের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

এ ছাড়া সারজিস আলমকে দেখতে যান এনসিপি মনোনীত ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী আরিফুল ইসলামসহ মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা।

উল্লেখ্য, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম মূত্রনালীতে পাথরের সমস্যার কারণে মঙ্গলবার জরুরি অস্ত্রোপচার করিয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

এস