পাবনা জেলার হেমায়েতপুরের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবক নিত্যরঞ্জন পান্ডেকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আজাদ।

আজ ১০ জুন প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “পাবনার হেমায়েতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎ সঙ্গ আশ্রমের সেবক নিত্যরঞ্জন পান্ডেকে দুর্বৃত্তদের নৃশংসভাবে হত্যার ঘটনার দ্বারা আবারও প্রমানিত হলো যে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের চরম ব্যর্থতার কারণেই দেশে অব্যাহতভাবে হত্যাকান্ড ঘটেই চলেছে।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় দেশের জনগণ আতংকিত। এ অবস্থায় কোন দেশ চলতে পারে না। দেশে গণতন্ত্র ও আইনের শাসন না থাকার কারণেই বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

পাবনা জেলার হেমায়েত পুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবক নিত্যরঞ্জন পান্ডেকে হত্যার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি”

অপর এক বার্তায় দলের সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, সারাসি অভিযানের নামে গত ৯ জুন রাতে ব্রাহ্মণবাড়ীয়া, নেত্রকোনা, নড়াইল, মুন্সীগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, লক্ষীপুর, ফেনী ও টাঙ্গাইলসহ সারাদেশে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, সরকার আসল অপরাধীদের ধরতে না পেরে বিরোধীদের গ্রেফতার করে দায় এরাতে চাচ্ছে কিন্তু জনগণ তা মানবে না।

এমআর