তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, জিএসপির ব্যাপারে বাণিজ্যমন্ত্রী সবকিছু বলেছেন। মনে হচ্ছে আমেরিকা দর কষাকষির চেষ্টা করছে। আশা করবো তারা এখানে স্বচ্ছভাবে নিয়মের উপর ভর করে জিএসপি ফেরত দেবে।
রোববার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানের গুলশানের বাসায় দলটির নেতাদের সঙ্গে কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপিয়ান ইউনিয়নসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিগণের বৈঠক নিয়ে ইনু বলেন, কূটনীতিকদের সঙ্গে বৈঠক এটা গতানুগতিক। কূটনীতিকরা জাতীয় রাজনীতির সিদ্ধান্ত নেবে না।
মন্ত্রী বলেন, আমরা দেশবাসী জাতীয় রাজনীতির পথ, নকশা তৈরি করবো এবং সকল সিদ্ধান্ত নেব।
এসময় কুষ্টিয়া পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা জাসদ সভাপতি গোলাম মহসিন, সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়, যুগ্ম সাধারন সম্পাদক জিল্লুর রহমান উপস্থিত ছিলেন।
এমকে





