নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির মাইনুদ্দিন আহমেদ’সহ ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ (শুক্রবার) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ফতুল্লার হাজীগঞ্জে জামায়াত আমিরের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া অন্য জামায়াত নেতারা হলেন- মহানগর সেক্রেটারি আবদুল কাইয়ুম, সাইফুদ্দিন মনির, সাহাবুদ্দিন, বশিরুল হক, এসএম নাসির উদ্দিন, সাঈদ তালুকদার, জাহাঙ্গীর দেওয়ান, জামাল উদ্দিন, কফিল উদ্দিন, জাকির হোসেন, শহিদ মিয়া এবং জাকির হোসেন-২।

গ্রেফতার অভিযানে থাকা ফতুল্লা মডেল থানার এসআই রাজু মণ্ডল জামায়াত নেতাদের গ্রেফতার করার খবর নিশ্চিত করেন।

এসআই বলেন, গোপন বৈঠকের সংবাদে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির মাইনুদ্দিন আহমেদের ফতুল্লার হাজীগঞ্জ বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের সময় সেখানে ১৩ জনকে বৈঠকে পাওয়া যায়।

এমবি