বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বারবার ক্ষমতায় আসা এ দলটিকে খাঁচায় বন্দি রাখার উদ্দ্যেশেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দলের কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ রেখেছে।

শুক্রবার দুপুর ১২টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ‍অভিযোগ করেন।

এদিন সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

ঢাকা, ১৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ