বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি বাংলাদেশের গনমানুষের দল। ধ্বংস করা সহজ নয়। বিএনপি বাংলাদেশের গনতন্ত্র প্রতিষ্ঠা করার দল, বিএনপি দেশের মানুষের কথা বলে।
বিএনপি কারো কাছে মাথা নত করেনা। বেগম খালেদা জিয়া বিদেশীদের মদদে চলে না। তোমরাই বিদেশীদের মদদে চলছো। বর্তমানে জঙ্গি নামে বিএনপির নেতা কর্মীদের নির্যাতন করা হচ্ছে।
শনিবার সকাল সাগে ১০টায় ভোলা সদরের চরনোয়াবাদ ইসলামিক কমপ্লেক্স মাঠে জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীরের সভাতিত্বে জেলা বিএনপি’র ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মীর্জা ফখরুল আলমগীর আরো বলেন, বাংলাদেশে আজ কোথাও কোন আইনের শাসন নেই, কোন স্বাধীনতা, নেই সু-শাসন, মানুষ আজ ন্যায় বিচার থেকে বঞ্চিত। কোন কথা বলা যাচ্ছে না। কথায় কথায় রাষ্ট্রদোহী মামলা দিচ্ছেন। তারা মামলা, হামলা করে বিএনপিকে দাবীয়ে রাখার চেষ্টা করছে। আওয়ামীলীগ দেওলীয়া হয়ে গেছে। তারা প্রসাশনকে বাধ্য করে বিএনপি’র উপর ব্যবহার করছেন।
সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রিয় বিএনপি’র নির্বাহী কমিটির সহ-সভাপতি ও সাবেক পানি সম্পদ ও বাণিজ্য মন্ত্রী মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহম্মেদ বীরবিক্রম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেয়ারপার্সনের উপদেষ্টা মো. আতাউর রহমান ঢালী, কেন্দ্রীয় বিএনপি’র নিবার্হী কমিটির যুগ্ম মহাসচিব এ্যাড. মজিবুর রহমান সরোয়ার, কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিছ জাহান শিরিন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলম, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহীম, কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক মো. আমিনুল হক, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক মো. কুদ্দুসুর রহমান, নুরুল ইসলাম নয়ন, হায়দার আলী লেলিন প্রমূখ।
সম্মেলন ভোলা সদর, দৌলতখান, বোরহানউদ্দিন, তজুমদ্দিন, লালমোহন, চরফ্যাশন ও মনপুরা উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শাহীন/এমবি





