জাগপা সভাপতি শফিউল আলম প্রধান আজ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি’র মহা-সমাবেশের অনুমতি না দেওয়ায় হাসিনা প্রশাসনের সিদ্ধান্তকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন।
তিনি বলেন, ৭৫’র ৭ই নভেম্বর দুনিয়া কাঁপানো গণ-সিপাহী অভ্যূত্থান আজও বাকশালীদের বুকে কাঁপন ধরায়। হাসিনা প্রশাসনের মনে রাখা ভাল সকল প্রকারের নিষেধাজ্ঞা আরোপ করেও বাকশালের পতন ঠেকানো যায় নাই। সুতারাং সময় থাকতে দমন-পীড়নের পথ ছাড়–ন, গণতন্ত্রের পথে হাটুন। অন্যথায় যা হবার তাই হবে।
জনাব প্রধান আজ দলীয় কার্যালয়ে জাগপা নির্বাহী কমিটির সভায় সভাপতির বক্তব্য দিচ্ছিলেন। জাগপা’র সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান সহ বক্তব্য রাখেন সহ-সভাপতি মহিউদ্দিন বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক এড. মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ জামাল উদ্দিন প্রমুখ।
এসএইচ





