আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি নেত্রী (খালেদা জিয়া) নির্বাচন বানচাল করতে জামায়াত-শিবিরকে নিয়ে সহিংসতা চালানোর পরও আওয়ামী লীগ দিন-রাত পরিশ্রম করে সরকার গঠন করেছে। বিএনপি নেতার এটা পছন্দ নয়। তাই তিনি আবার আন্দোলনের নতুন সূত্র খুঁজে বেড়াচ্ছেন।
শুক্রবার বিকালে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যোনে আওয়ামী লীগের সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, উনি (খালেদা) নির্বাচন ঠেকাতে দেশের পাঁচ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান পুড়িয়ে দিয়েছেন। সেগুলো এখন আমরা সংস্কার করছি। তিনি নিজে ছিলেন ফেলু। তাই তিনি চান আমাদের দেশের ছেলে-মেয়েরাও ফেল করুক।
তিনি বলেন,বিএনপি নেত্রী আন্দোলনের জন্য দেশবাসীকে ডাক দিলেন। কেউ ওনার ডাকে সাড়া দেয়নি। যখন কেউ সাড়া দিলেন না,তখন উনি বোমাবাজি,জ্বালাও-পোড়াও শুরু করলেন।
বিকল্প ধারার সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে খালেদা জিয়ার বৈঠকের দিকে ইঙ্গিত করে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন,‘উনি একেবারে লাল টুকটুকে শাড়ি পরে ‘বদু কাকা’র সাথে বৈঠক করছেন। যাদেরকে একদিন উনি (খালেদা জিয়া) তাড়িয়ে দিয়েছিলেন তিনি এখন তাদের কাছে ধর্ণা দিচ্ছেন।’
প্রধানমন্ত্রী বলেন,‘জানি না বদু কাকা একগুচ্ছ রজনীগন্ধা নিয়ে গিয়েছিলেন কিনা। খালেদা জিয়া একদিন তাকে ও তার ছেলেকে (বি. চৌধুরী ও তার ছেলে মাহি. বি চৌধুরী) এমন ধাওয়া দিয়েছিলেন যে রেল লাইনের নিচ দিয়ে তাদের পালাতে হয়েছিল। জানি না এখন তারা দুজনে কুজনে কী কথা বলে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,খালেদা জিয়া যিনি ১৫ দিনে ঘর থেকে বের হন না, তিনি নির্বাচনের আগে ঘন ঘন রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেন। আমাদের নামে নালিশ করেন। নালিশ করে কী পেয়েছেন। নালিশ করে বালিশ পেয়েছেন।
শেখ হাসিনা বলেন, ১৫ আগস্টের নারকীয় হত্যাযজ্ঞের সঙ্গে যারা জড়িত ছিল ‘৯৬ সালে ক্ষমতায় এসে আমারা সেই খুনীদের বিচার শুরু করেছিলাম। কিন্তু পরবর্তীতে বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে যেদিন রায় হবে তার আগের দিন খুনীকে পদোন্নতি দিয়ে জানিয়ে দিয়েছিলেন তিনি (খালেদা) খুনীদের রক্ষা ও পুনর্বাসনের দায়িত্ব নিয়েছিলেন।
তিনি বলেন, ঠিক একইভাবে জাতির পিতা যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছিলেন। কিন্তু জিয়াউর রহমান এসে সেই বিচার বন্ধ করে দিয়েছিলেন। আমার আবার সেই বিচার শুরু করেছি।
[b]ঢাকা, এমআর, ৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর
[/b]
রাজনীতি
দিন-রাত পরিশ্রম করে সরকার গঠন করেছি: শেখ হাসিনা
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি নেত্রী (খালেদা জিয়া) নির্বাচন বানচাল করতে জামায়াত-শিবিরকে নিয়ে সহিংসতা চালানোর পরও আওয়ামী লীগ দিন-রাত পরিশ্রম





