বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ১৫ মার্চ অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের নারকীয় তাণ্ডবের বহি:প্রকাশ ঘটেছে। উপজেলা নির্বাচনের ফল নিজেদের পক্ষে নিতে আওয়ামী লীগ এহেন অপকর্ম নেই যা তারা করেনি।
রোববার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে উপস্থিত গণমাধ্যমে এ কথা বলেন তিনি।
তৃতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচনে প্রকাশ্যে জালিয়াতি হলেও একে সুষ্ঠু নির্বাচন দাবি করায় নির্বাচন কমিশনকে (ইসি) ‘নির্লজ্জ, বেহায়া ও সরকারের আজ্ঞাবহ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দিয়েছেন রিজভী আহমেদ।
তিনি আরও বলেন, সরকারের মন্ত্রীদের এপিএসরা প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে নির্বাচনের অনিয়মের সংবাদ সংগ্রহে গণমাধ্যমের কর্মীদের বাঁধা দিয়েছে।
তার দাবি ক্ষমতাসীনরা ২০ থেকে ২৫টি উপজেলার ফল পাল্টে দিয়েছে।
মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. আর এ গণি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম ও আসাদুজ্জামান রিপন, দলের সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
[b]ঢাকা, এমএইচ, ১৬ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
রাজনীতি
ইসি নির্লজ্জ, বেহায়া ও সরকারের আজ্ঞাবহ: রিজভী