বিএনপির যুগ্ম মহাসচিব ও দফতরের দায়িত্বে নিয়োজিত রুহুল কবির রিজভী আহমেদ প্রধানমন্ত্রীর প্রতি ইঙ্গিত করে বলেছেন, দেশে হুকুমবাদ চলছে। এক ব্যক্তির হুকুমে দেশ চলছে। র্যাব, পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী তার হুকুম বাস্তবায়ন করছে। তাদের হাতে থাকে বিরোধী দলের নেতাকর্মীদের ডেথ ওয়ারেন্ট। রোববার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
জামিন না মঞ্জুর করে বিএনপি নেতা আমান উল্লাহ আমানকে কারাগারে পাঠানোর নিন্দা জানিয়ে রিজভী বলেন, উচ্চ আদালতের আদেশ মান্য করে তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করেছেন। কিন্তু নিম্ন আদালত জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছে।
দেশে পাইকারীহারে গ্রেফতার চলছে এবং গুম খুন অব্যাহত রয়েছে মন্তব্য করে তিনি আরো বলেন, বিরোধী দল বিনাশে সরকারের ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপি নেতা আমান উল্লাহ আমানকে কারাগারে পাঠানো হয়েছে। সরকারের গোপন ইচ্ছা বাস্তবায়ন ও বিরোধী দল বিনাশের ষড়যন্ত্রের অংশ হিসেবে এ কাজ করছে। এটা নিম্ন আদালতের ভিন্ন আচারণ।
রিজভী অভিযোগ করেন, বিরোধী দলের নেতাকর্মীদের ওপর সরকারের জুলুম নির্যারতনের নতুন ডাইমেনশন চালু হয়েছে। এরই অংশ হিসেবে জামিনে মুক্তি পাওয়ার পর কারাফটক থেকে নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। এটা গ্রেফতার বাণিজ্যের অংশ।
৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনে ক্ষমতায় এসে এখন বল্গাহীনভাবে সন্ত্রাস চালাচ্ছে দাবি করে রিজভী বলেন, গণতান্ত্রিক আন্দোলন বন্ধ করতে অত্যাচার নির্যা্তন ও খুন-জখম লাগামহীনভাবে চালানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান পটল, সহ- দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, নির্বাহী কমিটির সদস্য বেলাল হোসেন প্রমুখ।
[b]ঢাকা, এমএইচ, ১৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]
আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বিরোধী নেতা-কর্মীদের ডেথ ওয়ারেন্ট: রিজভী
দেশে এক ব্যক্তির ইচ্ছা বাস্তবায়নে হুকুমবাদ চর্চা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। রোববার বেলা ১১টায় নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন
বিদ্যুৎখাতে লুটপাটের সুযোগ করে দিয়েছিল আ.লীগ: রিজভী
বিদ্যুৎ খাতে অনিয়ম ও লুটপাটের সুযোগ তৈরি করতেই আওয়ামী লীগ সরকার দায়মুক্তি আইন করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী
জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চালানোর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দীর্ঘ ১৭ বছর নানা প্রতিকূলতা ও প্রবাস জীবনে থেকেও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি সংকট ও দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছেন।
উৎসব সব বিভাজন মিলিয়ে দেয়: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, উৎসব আমাদের সব বিভাজন মিলিয়ে দেয় এবং একই ভিত্তির ওপর দাঁড়ানোর শক্তি জোগায়। এ কারণে যুগ যুগ ধরে একই ভূখণ্ডে বসবাসকারী বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে উৎসব উদযাপন করে আসছেন।
বিএনপির নেতাকর্মীরা ফ্যাসিবাদী আ’লীগের মতো আচরণ করছে না : রিজভী
বিএনপির নেতাকর্মীরা ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলের মতো আচরণ করছেন না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বিএনপি অতীতের মতো লুটপাটের পুনরাবৃত্তি করবে না, কাউকে তা করতেও দেবে না। বিএনপি শান্তি, স্থিতিশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিশ্বাসী একটি রাজনৈতিক দল।















