নির্বাচনী পোস্টার লাগানোর সময় ঢাকা সিটি উত্তরের ৩৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সালেহ সিদ্দিকীর চার প্রচারকর্মীকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আটককৃতদের মধ্যে একজনের নাম মাহমুদুন্নবী।
কাউন্সিলর প্রার্থী সালেহ সিদ্দিকী অভিযোগ করে বলেন, সোমবার রাত ১২টার দিকে মগবাজারের মধুবাগে পোস্টার লাগানোর সময় পুলিশ বিনা অন্যায়ে আমার ৪জন প্রচারকর্মীকে আটক নিয়ে যায়।
তিনি বলেন, সোমবার বিকেলেও আমার গণসংযোগে বাধা দেওয়া হয়েছে। নির্বাচন সুষ্ঠু হবে কি না এনিয়ে আমাদের এখন যথেষ্ট সন্দেহ হচ্ছে।
তিনি অবিলম্বে আটককৃতদের মুক্তি দাবি করেন।
এ বিষয়ে জানতে চাইলে রমনা থানার ডিউটি অফিসার মোজাম্মেল হক বলেন, এরকম কোন আটক নেই।
ইআর





