বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি এম এম পারভেজ লেলিন ও সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ শনিবার এক বিবৃতিতে বলেছেন, ‘ভারতীয় সাম্রাজ্যবাদের প্রতিনিধি ও গুজরাটের গণহত্যাকারী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে জাতীয় মুক্তি কাউন্সিল, নয়া গণতান্ত্রিক গণমোর্চা, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ ও জাতীয় গণফ্রন্টের যৌথ বিক্ষোভ সমাবেশ শুরু করার সময় পুলিশ উপস্থিত নেতাকর্মীদের গ্রেফতার করেছে। আমরা এ ঘটনার প্রতিবাদ জানাই।’
নেতারা বলেন, ‘সরকার আজ জনগণের কণ্ঠ চেপে ধরে বাকরুদ্ধ করতে চায়। সরকার বারবার প্রমাণ করেছে তার সকল কুকর্মের মদদদাতা ভারত সম্পর্কে তারা কোনো প্রকার প্রতিবাদ মানবে না।’
নেতৃবৃন্দ আরও বলেন, ‘ভারতের এ উলঙ্গ হস্তক্ষেপ ছাত্র সমাজ মেনে নেবে না। এর প্রতিবাদে ৮ জুন সকাল ১১.৩০টায় বাংলাদেশ ছাত্র ফেডারেশন এবং সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করবে।’
এএইচ





