২০ দলীয় জোটের হরতালের সমর্থনে রাজধানীর বিজয় স্বরণীতে বেপরোয়াভাবে গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে।

সকাল ৯ টা থেকে ৯.৩০ এ ঘটনা ঘটে। এ সময় হরতাল সমর্থকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। সংঘর্ষে ১ পুলিশসহ আহত হয় ৪ জন।

এ সময় হরতাল সমর্থকরা ১০-১২টি গাড়ি ভাংচুর করে এবং ১৫ থেকে ২০ টি ককটেলের বিষ্ফোরণ ঘটায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই ২৫-৩০ জন যুবক হরতালের সমর্থনে স্লোগান দেয় এবং বেপরোয়াভাবে গাড়ি ভাংচুর করে। আর এ সময় মুহুর্মূহ ককটেলের শব্দে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় রাস্তায় সকল যান চলাচল বন্ধ হয়ে যায়।

ইআর