আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মানবতা ও গণতন্ত্রের শত্রু। তাকে আর কোন দিন ক্ষমায় আসতে দেয়া হবে না।
সোমবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত জেলহত্যা দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
নাসিম বলেন, ২০১৯ সালে শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন হবে।এর আগে বাংলাদেশে আর কোন নিসর্বাচন হবে না। কোন শক্তির কাছে বাংলাদেশ আওয়ামী লীগ মাথা নত করবে না।
আলোচান সভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপ নেতা সৈয়দ সাজেদা চৌধুরী। সভা পরিচালনা করছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
এমআর





