বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অবৈধ সরকার বন্দুকধারীদের মতো জোর করে ক্ষমতায় টিকে আছে। আমাদের কর্মসূচি স্বাধীন মতপ্রকাশের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। তাই সরকার পদত্যাগ না করা পর্যন্ত অবরোধ চলবে।’
তিনি বলেন, সড়ক-রেল–নৌপথে অবরোধ চলবে। সরকার পদত্যাগ করতে বাধ্য হবে। সরকারের পদত্যাগ সময়ের ব্যাপার।
রাজধানীর বনানীতে বিএনপির অঙ্গসংগঠনের এক কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।
রিজভী বলেন, খালেদা জিয়াকে মামলা দিয়ে বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা হচ্ছে। তিনি দেশবাসীকে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য আহবান জানিয়েছেন।
ইজতেমা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ সংবিধান থেকে আল্লাহর নাম মুছে দিয়েছে। তাদের মন্ত্রী-এমপিরা বিভিন্ন সময় ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেছে। ইজতেমা নিয়ে কথা বলা তাদের মুখে মানায় না। এগুলো তাদের ভণ্ডামি।
রিজভী আহমেদ বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করেন।
এদিকে গত শনিবার থেকে গুলশানে নিজ কার্যালয়ে অবরুদ্ধ আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
জেআই





