বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতাল সফল করতে রাস্তায় নেমেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেত্রীরা।
সরকারি তিতুমীর কলেজ ছাত্রদল নেত্রী তানিশা চৌধুরী নাতাশার নেতৃত্বে মঙ্গলবার বিকালে একটি মিছিল বের হয়।
গুলশান-১ নম্বরের একটি গলিতে মিছিলটি শুরু হয়ে কিছুদূর এসে আবার শেষ করে চলে যায়। তানিশা চৌধুরী নাতাশা ছাড়া আর মাত্র চারজন ছিল সেই মিছিলে।
এদিকে গত রোববার থেকে শুরু হওয়া ৭২ ঘণ্টার হরতালের সঙ্গে যোগ হলো আরো ৪৮ ঘণ্টার হরতাল। আগামীকাল বুধবার সকাল ৬টায় শেষ হবে চলমান ৭২ ঘণ্টার হরতাল। ঠিক ওই সময় থেকেই শুরু হবে পরবর্তী ৪৮ ঘণ্টার হরতাল। শুক্রবার সকাল ৬টা পর্যন্ত এই বর্ধিত কর্মসূচি চলবে।
কেএইচ





