শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক বেলাল উদ্দিন, জেলা সেক্রেটারি আলমগীর হোসাইন, জেলা সহকারী সেক্রেটারি কফিলউদ্দিন আহমেদ, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন, এনসিপির জেলা সদস্যসচিব খলিলুর রহমান, খেলাফত মজলিসের জেলা দায়িত্বশীল মাওলানা রফিকুল ইসলাম, জাগপা জেলা সভাপতি জালাল হোসাইন, ইসলামী ছাত্রশিবিরের ঠাকুরগাঁও জেলা সভাপতি আনিস আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ ছাড়া জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার আগে ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী দেলাওয়ার হোসেন।

সভায় ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দের পাশাপাশি ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এনএইচ