মালয়েশিয়ার বিপক্ষে হারের পর গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের পয়েন্ট শূন্য। গোল ব্যবধানও মাইনাস ৩। ফলে পরের দুই ম্যাচে ভালো ফল করা এখন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গ্রুপের বর্তমান অবস্থানে মালয়েশিয়া ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। তাদের গোল ব্যবধান প্লাস ৩। সমান ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইন্দোনেশিয়া, গোল ব্যবধান প্লাস ২। সিঙ্গাপুর ও বাংলাদেশের পয়েন্ট এখনো শূন্য। সিঙ্গাপুরের গোল ব্যবধান মাইনাস ২, আর বাংলাদেশের মাইনাস ৩।

গ্রুপ পর্বে বাংলাদেশের সামনে এখনো দুটি ম্যাচ রয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরের মুখোমুখি হবে তারা। এরপর ১ অক্টোবর ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

টুর্নামেন্টের পরের ধাপে যাওয়ার সুযোগ ধরে রাখতে সিঙ্গাপুরের বিপক্ষে অন্তত হার এড়ানো জরুরি বাংলাদেশের জন্য। জয় পেলে পরের ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে ফলের মাধ্যমে পরবর্তী পর্বের সমীকরণে থাকার সুযোগ তৈরি হবে।

অন্যদিকে সিঙ্গাপুরের বিপক্ষে হারলে বাংলাদেশের পরের ধাপে যাওয়ার পথ আরও কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে গোল ব্যবধানের পাশাপাশি গ্রুপের অন্য ম্যাচগুলোর ফলও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বিশেষ করে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার ম্যাচের ফল বাংলাদেশের অবস্থানকে প্রভাবিত করতে পারে।

তবে দলের কোচ থমাস ডুলির কাছে এই আসরের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য রয়েছে। তার মতে, শক্তিশালী মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলে আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞতা অর্জন করাই দলের প্রস্তুতির অংশ।

আগামী নভেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে এই ম্যাচগুলো থেকে প্রয়োজনীয় অভিজ্ঞতা নিয়ে দলকে আরও প্রস্তুত করাই বাংলাদেশের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন কোচ।

এস