সিরাজগঞ্জ উপজেলা শাখা জামায়াতে ইসলামীর আমীরসহ ২ জনকে গ্রেফতার করেন পুলিশ।
আজ ১৮ নভেম্বর উল্লাপাড়া উপজেলার পুর্ণিমাগাঁতী ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা জহুরুল ইসলামকেও পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার এবং ফেনী জেলা শাখা জামায়াতের কার্যালয়ের গেইটের তালা ভেঙ্গে পুলিশের অভিযান ও একটি গাড়ি, কুরআন-হাদীস এবং ইসলামী বই-পুস্তক জব্দ করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ।
আজ এক বিবৃতিতে বলেন, “সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা শাখা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নূরুন-নবীকে ও উল্লাপাড়া উপজেলার পুর্ণিমাগাঁতী ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা জহুরুল ইসলামকে বিনা ওয়ারেণ্টে পুরনো এবং গায়েবি মামলায় পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার এবং ফেনী জেলা শাখা জামায়াতের কার্যালয়ের গেইটের তালা ভেঙ্গে পুলিশের অভিযান ও একটি গাড়ি, কুরআন-হাদীস এবং ইসলামী বই-পুস্তক জব্দ করেন।
এর মাধ্যমে সরকারের ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
উল্লেখিত ঘটনার দ্বারাই প্রমাণিত হচ্ছে যে, দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোন পরিবেশ এখনও সৃষ্টি হয়নি।
নির্বাচনের তারিখ যতই এগিয়ে আসছে ততই সরকার একতরফা ব্যালট ডাকাতির প্রহসনের নির্বাচনের নাটক মঞ্চস্থ করার লক্ষ্যে বেপরোয়াভাবে এগিয়ে যাচ্ছে। সরকার ও সরকারী জোটের প্রার্থীরা অব্যাহতভাবে নির্বাচনী আচরণ বিধি লংঘন করছে।
অথচ নির্বাচন কমিশন সেদিকে ভ্রুক্ষেপ করবে না। এ থেকে পরিষ্কার বুঝা যাচ্ছে সরকার ও সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন ব্যালট ডাকাতির একতরফা নির্বাচনের নাটক করার জন্য বদ্ধপরিকর।
দেশবাসী মনে করেছিল অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে নির্বাচনের সিডিউল ঘোষণার পর সরকারের এবং পুলিশের বেপরোয়া আচরণ বন্ধ হবে। কিন্তু আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি যে, পুলিশের বেপরোয়া আচরণ বন্ধ হয়নি, বরং আরও বেড়েছে।
সরকারের ফ্যাসিবাদী কর্মকান্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণ-প্রতিরোধ গড়ে তোলার জন্য আমি দেশবাসীর প্রতি আহবান জানাচ্ছি।
গ্রেফতার অভিযান অবিলম্বে বন্ধ করে বেলকুচি উপজেলা জামায়াতের আমীর মাওলানা নূরুন-নবীসহ সারা দেশে জামায়াত ও ইসলামী ছাত্রশিবির এবং অন্যান্য বিরোধী দলের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।” এএস





